
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক্টরে চাপায় অটো খাদে পড়ে মিম নামের (৭) নামের এক শিশুর মৃত্যু বৃহস্পতিবার (৪ই মে) সকাল সোয়া নয়টায় উপজেলার রাধানগর বিজ্রে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম ২য় শ্রেণীর শিক্ষার্থী সে আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের সুজাহার মিয়ার মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান শিশুটি অটোগাড়ি করে পার্শবতী শ্রীনগর গ্রামের নানার বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর কে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। এসময় অটোগাড়িটি খাদে পড়ে গেলে সে মারাত্মক ভাবে আহত হয়।
এসময় শিশুটিকে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে প্রেরণ করেন। পরে মেডিকেলে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
অটোরড্রাইভার মোস্তাক মিয়া পালিয়ে যায় পরে তার পিতা মরম আলীকে স্থানীয় জনতা আটক করে।
এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মাকছুদুল আলম বলেন শিশুটির পরিবার থেকে লিখিত কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved