
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। দল থেকে কাদের মনোনয়ন দেয়া হবে তা আগামী দিনে জানানো হবে বলেও জানান তিনি।
শনিবার (২৯ এপ্রিল) দলটির বনানী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের জানান, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এটি এখন জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল। এ সময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান জাপা চেয়ারম্যান।
তিনি বলেন, জাতীয় পার্টি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল। জাতীয় পার্টি নিজস্ব গতিতে এগিয়ে যাবে, কারো সঙ্গে নয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, আগে ব্যালটে নির্বাচন হলে সহিংসতা হতো। তবে ইভিএমেও ভোট কারচুপির সুযোগ থাকে। তাই সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতি বাদ দেয়া উচিত। অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved