
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৮৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৫৯ লাখ ১৫ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩৫ লাখ ১৫ হাজার ৮১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ১১ লাখ টাকা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৩ লাখ ৯৬ হাজার ৮০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ১১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, বেক্সিমকো ফার্মা, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিএটিবিসি ও ফরচুন সুজ লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved