
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দুর্ভাগ্যক্রমে দেশের মানুষ বেদনাদায়ক ঈদ উদ্যাপন করছে।
শনিবার (২২ এপ্রিল) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
ফখরুল বলেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনগণ ন্যূনতম ঈদ উদ্যাপন করতে পারছে না।
গণমাধ্যমকে ব্যবহার করে সরকার দেশ ভালো আছে প্রচারের চেষ্টা করলেও দেশে নিরব দুর্ভিক্ষ চলছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, জনগণকে ভুল বোঝানোর মধ্য দিয়ে সরকার বোঝাতে চায় দেশের পরিস্থিতি ভালো আছে। কিন্তু জনগণ দুঃসময় পার করছে৷
বর্তমান সরকার জনগণকে প্রতারণা করে টিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণের উপায় একটিই, তাহলো সরকারের পদত্যাগ।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সংসদ গঠন করতে হবে। তাহলেই জনগণের মুক্তি মিলবে বলেও মন্তব্য করেন ফখরুল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved