
রূপগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার মর্তুজাবাদ এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের সার্বিক সহযোগিতায় ২ শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার আয়নাল,মিজান মিয়া,জসিম,টিপু,অপু,বিল্লাল মাসুদ,,ইব্রাহিম,জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved