1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা

সৌদি ও বাংলাদেশে কি একই দিনে ঈদ!

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫.৩৫ পিএম
  • ৪৬০ Time View

পবিত্র ঈদুল ফিতর কবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। তবে এ বছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ইতোমধ্যে ঘোষণা করেছে, বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যাবে ২৯তম রোজার দিন অর্থাৎ আগামী শুক্রবার (২১ এপ্রিল)। সেই হিসাবে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রেনোমিকাল সেন্টার (আইএসি) গত সোমবার (১৭ এপ্রিল) জানায়, ‘বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব ও মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে শাওয়ালের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।’

আইএসির পক্ষ থেকে আরও বলা হয়, মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ আগামী শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাস গণনা শুরু করবে। এর মানে বেশিরভাগ দেশেই একই দিনে অর্থাৎ শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া।

সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে এক দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com