
পহেলা বৈশাখ-
মোঃ মামুন মোল্যা
চৈত্র কে পিছে ফেলে
এলো ছুটে বৈশাখ,
বাহারি রঙের পোষাক পরে
মেলায় ছোটে বৈরাখ।
পদ্মা,পলাশ,শাপলা মিলে
মেলায় ঘোরে,
পুতুল বাঁশি একতারা কিনবে
চড়কে ঘুরে।
চরম গরমে ঘাম ঝরে ঝর
হাতে নেয় পাখা,
জিলাপি আর খেলনা হাতে
হাটে ডাঙা ফাঁকা।
বুড়ির মেলায় খেলা শুরু
পড়ন্ত বিকালে,
মেঘ করেছে ঝড় ছেড়েছে
ছুটছে সকলে।
লেখা: ১৫-৪-২৩
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved