
সরকার আগুন নিয়ে খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, একদিকে তারা বাজারে আগুন দিচ্ছে, অন্যদিকে মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো পুড়িয়ে দিচ্ছে।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর হোয়াইট হাউস হোটেলে এক ইফতার মাহফিলে তিনি এসব মন্তব্য করেন। ‘গণতন্ত্র’ মঞ্চের পক্ষ থেকে ইফতার মাহফিলটির আয়োজন করা হয়।
খবরে প্রকাশ, নিউ মার্কেটে সিটি করপোরেশনের লোকেরা ড্রিল মেশিন নিয়ে এসেছে। সেখানে ফুটওভারব্রিজ ভেঙেছে। তাদের কারণেই আগুন লেগেছে।
এ ঘটনায় ফখরুল সরাসরি সরকারকে অভিযুক্ত করে বলেন, নিউ মার্কেটের আগুন সরকারের সাজানো। সে আগুনে আওয়ামী লীগই ক্ষতিগ্রস্ত হবে।
তার মতে, ‘মুক্তিযুদ্ধে ইতিবাচক নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দেশের সব আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, সরকার সংবিধানের কথা বলছে, নির্বাচনের কথা বলছে। অথচ এ দেশের মানুষ এখন তাদের নূন্যতম অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত। তারা সে অধিকার ফিরে পেতে চায়।
বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন শুরু করেছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।
‘আর এ জন্য একটাই পথ খোলা, সব ব্যক্তি-দলকে একজোট হয়ে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা,’ বলেন তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved