1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাফরুল্লাহকে নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ৩০৫ Time View

বর্তমানে আমরা চিকিৎসাসেবার যে আমূল পরিবর্তন দেখছি তার পথিকৃৎ তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরী ৷ আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। তার পরিবার এবং ভাইবোনদের সঙ্গে আমার পরিচয় আছে। এ সুবাদে তিনি আমাকে স্নেহ করতেন। ছোটভাইয়ের মতো ডাকতেন। তার প্রতি অসীম শ্রদ্ধা। এ বীর সন্তানকে নিয়ে জাতির গর্ব করার অনেক কিছুই আছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, বরং একজন আদর্শ মানুষ ছিলেন। তিনি ছিলেন সাধারণ মানুষের চিকিৎসক। দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান গুরুত্বপূর্ণ। তিনি একজন সাহসী বীর যোদ্ধার পাশাপাশি একজন খাঁটি বাঙালিও ছিলেন।

তিনি বলেন, দেশকে প্রকৃত বাংলাদেশে রূপান্তর করা, ন্যায়ানুগ সাধারণ মানুষের দেশ সৃষ্টি করা, আইনানুগ গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক দেশ সৃষ্টি করা, যেখানে সব মানুষ সমান মর্যাদা পাবে এবং অধিকার ভোগ করবে সেই যুদ্ধে ডা. জাফরুল্লাহ একজন সামনের সারির যোদ্ধা ছিলেন। তার প্রতি অসীম শ্রদ্ধা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com