
নিজস্ব প্রতিনিধিঃ ভোগে নয় ত্যাগে বিশ্বাসী" স্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১' এক উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে গঠিত নব-নির্বাচিত বাংলাদেশ আওয়ামী তৃনমূল লীগ'র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল বুধবার সন্ধায় বর্ধিত সভা দোয়া ইফতার অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ইস্কান্দার মীর্জা শামীম।
বাংলাদেশ আওয়ামী তৃনমূল লীগের প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান স্বাধীন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসমাইল মাহমুদ সভাপতি বাংলাদেশ আওয়ামী তৃনমূল লীগ, জাহিদ হোসেন ভুঁইয়া, চেয়ারম্যান ফ্রি ট্রেড ইন্টারনাল, কাজী সেলিম সারোয়ার, আহবায়ক জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিন, শেখ আনিসুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিন, মোয়াজ্জেম হোসেন সভাপতি আওয়ামী তৃনমূল লীগ, ঢাকা মহানগর উত্তর ও সর্বস্তরের আওয়ামীলীগর ত্যাগী নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved