
উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, উন্নয়ন অর্থ কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রকৃত উন্নয়ন হলো দেশ ও মানুষের সার্বিক উন্নয়ন।
সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, প্রধানমন্ত্রী সংসদ কার্যক্রমে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন এনেছেন। এ পরিবর্তনগুলো সরকারের জবাবদিহির ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।
বিশেষ এ অধিবেশনে বিরোধী দল থেকে একজনকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব করেন সংসদে বিরোধীদলীয় উপনেতা।
বক্তব্যে তিনি সংবিধানের ৭০ অনুচ্ছদের সংশোধনী হওয়া আবশ্যক বলেও মনে করেন। এ অনুচ্ছেদে বলা হয়েছে:
কোনো ব্যক্তি যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ করে কোনো রাজনৈতিক দলের সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দেন তাহলে তিনি সংসদ সদস্যের পদ হারাবেন। তখন তার আসনটি শূন্য বলে গণ্য হবে। তবে পরবর্তী সময়ে এ আসনে নির্বাচন হলে তিনি আবারও নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved