1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি রাশেদ সরওয়ার

  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৫.৫২ পিএম
  • ৩০১ Time View

বিশিষ্ট ব্যাংকার রাশেদ সরওয়ার সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

রাশেদ সরওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৯৪ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০০২ সাল থেকে অদ্যবধি শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মরত আছেন। দীর্ঘ ২৮ (আটাশ) বছরের অধিক ব্যাংকিং কর্মজীবনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার ম্যানেজিং ডিরেক্টরস অ্যাওয়ার্ড অর্জনসহ নানাবিধ সম্মাননায় ভূষিত হয়েছেন। তার নেতৃত্বে ব্যাংকের চট্টগ্রাম জোন বিগত বছর ব্যবসা, রিকভারি ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করে। তিনি দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের এক সম্ভ্রান্ত ব্যাংকার পরিবারে জন্মগ্রহণ করেন।

রাশেদ সরওয়ার বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য, সম্পদ-দায় ও তারল্য ব্যবস্থাপনা-সহ ব্যাংকিং ও অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ভবিষ্যতে তিনি রপ্তানী বহুমূখীকরণে অর্থায়ন-সহ সিএমএসএমই ও কৃষি বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com