
বঙ্গবাজারে দখলদারিত্ব প্রতিষ্ঠায় আওয়ামী লীগের প্রভাবশালীরাই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ তদন্ত করলেই সব বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৭ এপ্রিল) চলমান আন্দোলন নিয়ে ১২ দলীয় জোট নেতাদের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, পুরোনো কায়দায় নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্যই সরকার সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘের সহায়তার প্রস্তাব প্রত্যাখান করেছে। মির্জা ফখরুলের অভিযোগ- বঙ্গবাজারে দখলদারিত্ব প্রতিষ্ঠায় আওয়ামী লীগের প্রভাবশালীরাই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
বৈঠকে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি ও বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি অংশ না নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ ও গ্রহণযোগ্য হবে না, জেনেও সরকার যেনতেনভাবে নির্বাচন করতে চায়। বিএনপির ইফতারে জাতীয় পার্টির নেতারা অংশ নিলেও জোটবদ্ধ আন্দোলন বা নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved