
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের দিল্লি যাচ্ছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসের টিপু বলেন, মন্ত্রী রুটিন চেকআপের জন্য আজ দুপুর ১২টার দিকে ভারতের দিল্লি যাবেন। দিল্লি মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করার কথা রয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন, সেটি নির্ধারিত নয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved