1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব গুলজার আহমেদ

  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ২৩৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর সম্মানিত পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং দেশের
স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এর স্বত্বাধিকারী জনাব গুলজার আহমেদ গত ৩০ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৩তম সভায় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব গুলজার আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে তিনি নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এ নিজেকে সম্পৃক্ত করেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব গুলজার আহমেদ দীর্ঘ ৩৭ বছর যাবত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সফলতার শীর্ষে আরোহণ করেছেন। তিনি ইউনিক গোল্ড প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সিনিয়র সহ-সভাপতি এবং সংগঠনটির ব্যাংক ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান। তিনি বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশন (বিজেএমইএ) এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, এফবিসিসিআই এর সম্মানিত সদস্য, বায়তুল মোকাররম মার্কেট ব্যবসায়ী গ্রুপ এর সদস্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সহ-সভাপতি এবং গুলশান ডিএনসিসি মার্কেট কমিটির প্রধান উপদেষ্টা। ইতোপূর্বে তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এবং বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়াও জনাব গুলজার আহমেদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com