
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার সুপরিকল্পিতভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ এপ্রিল) দুপুরে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘জনমত যাতে প্রকাশ না হয়, সে জন্য সুপরিকল্পিতভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। তাই আইনটি বাতিলের দাবি জানাচ্ছি।’
নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপির এই নেতা দাবি করেন, ‘যুগপৎ আন্দোলনে সরকারি দলের হামলায় খুলনা ও নাটোরে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’
তিনি জানান, কৌশলগত ও বাস্তবতার আলোকে বিএনপির অনেক কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চ অংশ নেয় না। কিন্তু এতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে কোনো মতানৈক্য নেই।
মির্জা ফখরুল জানান, এ সরকারের অধীন কোনো নির্বাচন হতে দেয়া হবে না, এ বিষয়ে লিয়াজোঁ কমিটিতে সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানান, গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্রের গঠনকে প্রাধান্য দিয়ে আসছে বিএনপির যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved