1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু

  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪.০৩ পিএম
  • ২৫১ Time View

ঢাকা স্ট্ক এক্সচেঞ্জের সঙ্গে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডেরর আজ সোমবার (২৭ মার্চ) তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আহসান-উজ জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ; মিডল্যান্ড ব্যাংকের কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ; লংকাবাংলা ইনভেস্টমেন্টের সিইও ইফতেখার আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

মিডল্যান্ড ব্যাংকের আইপিও’র শেয়ারের অফার প্রাইস ছিল ১০ টাকা এবং আইপিও’র সাইজ ছিল ৭০ কোটি টাকা। কোম্পানিটির সাবক্রিপশন শুরু হয় ফেব্রুয়ারী ১৬ তারিখে এবং শেষ হয় ফেব্রুয়ারী ২৩ তারিখে। কোম্পানিটির মোট সাবসক্রিপশন ছিল .৭৪ টাইমস। কোম্পানিটি লিস্টিং’র অনুমোদন পায় ২০ মার্চ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, পুঁজিবাজারে ৩৫তম ব্যাংক হিসেবে মিডল্যান্ড ব্যাংক তালিকাভুক্ত হয়েছে। যা পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধি করবে। তিনি ব্যাংকের কর্তৃপক্ষকে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কাজ করার আহ্বান জানান।

মিডল্যান্ড ব্যাংকের মোঃ আহসান-উজ জামান বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া প্রত্যেক কোম্পানির জন্য মর্যাদাপূর্ণ একটি বিষয়। আজ মিডল্যান্ড ব্যাংকের তালিকাভুক্তি অত্যন্ত আনন্দের একটি মূহুর্ত। মিডল্যান্ড ব্যাংক একটি সম্পূর্ণরূপে কমপ্লায়েন্স ব্যাংক। আশা করি আমরা বিনিয়োগকারী প্রত্যাশা পূরণে সক্ষম হবো।

সমাপণী বক্তব্যে ডিএসই’র সিআরও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, আমি আশা করি এই তালিকাভুক্তির ফলে ব্যাংকের সুশাসন ও পারফরমেন্স বৃদ্ধি পাবে। যার ফলে বিনিয়োগকারীরা লাভবান হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com