
নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, গতকাল শনিবার (২৫ মার্চ) ভোরের দিকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ভোররাতের দিকে ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, ‘দিবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।’
ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্বন্ধে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। তবে এ ব্যাপারে কোনো মামলা হবে কি-না কিংবা শ্রভ্রদেবকে গ্রেফতার করা হবে কিনা এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না।
ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, তার ওই পিস্তলটি খেলনা পিস্তল। বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে তার ভাতিজার জন্য খেলনা পিস্তলটি কিনেছেন। জাস্ট শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোস্ট করেছেন। এরপর নানাজন নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved