
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। মৃত সুজয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং লিখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, তারা বন্ধুরা মিলে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যায়। এ সময় বড় ভাই সুজয় সাঁতার না জানায় পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে ছোট ভাই লিখন এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানি থেকে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved