
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের চর হিসেবে কাজ করেছিল দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সেসময় বেগম খালেদা জিয়া নতুন বউয়ের আদরে পাকিস্তান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ছিলেন।
রোববার (২৬ মার্চ) সকালে ধানমন্ডি-৩২ নম্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের কাছে ব্রিগেডিয়ার বেগ যে চিঠি লিখেছিল সেই চিঠির মাধ্যমে এটি প্রমাণিত যে জিয়া মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের চর হিসেবে কাজ করেছিল।
তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখেছি। এখনও বহু মুক্তিযোদ্ধা বেঁচে আছে। যুদ্ধের সময় কোনো একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নির্যাতন করেছে। জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছে আর খালেদা জিয়াকে তারা নতুন বউয়ের আদরে আদরযত্ন করে, এতেই তো প্রমাণিত হয় যে জিয়া মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, মিজা ফখরুলদের মাথা খারাপ হয়ে গেছে। ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় তারা এখন আবোল-তাবোল বলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved