1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

এভারকেয়ারে হেমাটোলজি বিভাগের ৭ম বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮.৫৯ পিএম
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এভারকেয়ার হসপিটাল ঢাকা, তাদের হেমাটোলজি বিভাগের সাফল্যের ৭ম বর্ষপূর্তি উদযাপন করেছে।

দেশের বিশিষ্ট হেমাটোলজিস্টবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষ্যে দিনব্যাপি একটি সাইন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আলোচক হিসেবে বক্তৃতা রাখেন ডা. নাসরিন আক্তার; ডা. মিনতি পল মুক্তি; ডা. মুজাহিদা রহমান; ডা. মাফরুহা আক্তার; ডা. তাসনীম আরা; ডা. হক মাহফুজ; ডা. অখিল রঞ্জন বিশ্বাস; এবং ডা. আব্দুল্লাহ আয যুবায়ের খান। যুক্তরাষ্ট্রের বস্টন থেকে ডা. বিমালাংশু দে এবং যুক্তরাজ্য থেকে ডা. আমিন ইসলাম অনলাইনের মাধ্যমে সরাসরি আলোচনায় অংশ নেন।

সাইন্টিফিক পর্বের সভাপতিত্ব করেন এভারকেয়ার হসপিটাল ঢাকা ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ। সেমিনারে তিনি বাংলাদেশের সকল রোগীদের জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সহজলভ্য করতে তাঁর ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। তিনি আরও জানান, ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের দেশেই এখন এই রোগের উন্নত চিকিৎসা হচ্ছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট (অব.) ব্রি. জে. মো. একেএম মুস্তফা আবেদীন; বিএসএমএমইউ-এর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. সালাহউদ্দিন শাহ; ডিএমসিএইচ-এর সাবেক এইচওডি প্রফেসর মহিউদ্দিন আহমেদ খান; বিএসএমএমইউ-এর প্রফেসর এম এ আজিজ; এবং এভারকেয়ার হসপিটাল ঢাকা’র মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com