
নিজস্ব প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ফুটবল খেলতে এসে বক্তব্য দেয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
রোববার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাক্কার মাঝি জানান, বিকেলে সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় উৎসুক জনতার একাংশ মঞ্চে উঠে গেলে মঞ্চটি ভেঙে পড়ে যান সুমন।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, মঞ্চটি দুর্বল ছিল। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউই গুরুতর আহত হননি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved