
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ২০ ফেব্রুয়ারি, রোববার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
গ্রামীণফোনের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি, মঙ্গলবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি, বুধবার।
অন্যদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্পটে লেনদেন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved