
ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের মাধ্যমে সরকার সরে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লুট করেছে, হরণ করেছে। তাদের কারণে দেশে ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।’
আন্দোলনের মধ্য দিয়ে সরকার পদত্যাগে বাধ্য হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে বেগবান করলে সরকারকে নেমে যেতে হবে। আমরা সফল হবো।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে বিভাগীয় গণসমাবেশ, গণবিক্ষোভ, অবস্থান কর্মসূচি, পদযাত্রা শেষে গত ১১ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।
এ ধারাবাহিকতায় শনিবার (১৮ মার্চ) দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved