1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেটে ‘রেন্টালস’ সার্ভিস চালু করলো উবার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২.০৪ পিএম
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ সিলেটে অন-ডিম্যান্ড রেন্টাল সার্ভিস – ‘উবার রেন্টালস’ চালু করলো শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবার। এই সার্ভিস ব্যবহার করার মাধ্যমে এখন থেকে সিলেটের যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন এবং সিলেট জেলার মধ্যে একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, ব্যক্তিগত গাড়ি থাকলে ঠিক যেমনটি তারা পারতেন।

যাত্রীরা এখন মিনিটের মধ্যেই রাইড রিকোয়েস্ট করতে পারবেন, যেখানে তারা আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধারসাথে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। রেন্টালস সার্ভিস সেডান ও বড় গাড়িতে
পাওয়া যাবে যেখানে যাত্রীরা ৬০০ টাকায় ২ ঘণ্টা /২০ কিমি মূল্যমানের প্যাকেজ থেকে শুরু করে সর্বোচ্চ ১২ ঘণ্টা /১৬০ কিমি হারে বিভিন্ন প্রকারের মাল্টিপাল-আওয়ার প্যাকেজে গাড়ি বুকিং করতে পারবেন। যেসব যাত্রীরা স্বল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চান তাদের জন্য এই সেবাটি অনেক উপকারে আসবে। অনেক কাজের জন্য বার বার রাইড বুক দিতে হবেনা, একটি গাড়ি ভাড়া করেই তারা সব কাজ শেষ করতে পারবেন।

নতুন সার্ভিস সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আলী আরমানুর রহমান বলেন, “সিলেটের গ্রাহকদের জন্য আমাদের এই অধিক চাহিদাসম্পন্ন সার্ভিসটি চালু করতে পেরে আমরা উচ্ছ্বসিত। উবার রেন্টালস এমন একটি সেবা যা যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করা এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য সেই গাড়িটি ব্যবহার করার সুবিধা দিবে। আমাদের পণ্যের প্রসারের মাধ্যমে মানুষের চলাচলের চাহিদানুযায়ী প্রযুক্তি দ্বারা সমর্থিত উদ্ভাবনীমূলক সমাধান দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং বাজারের চাহিদাভেদে এমন আরও পণ্য আনার চেষ্টা জারি রাখবো।” উবার রেন্টালস-এর ব্যবহার যেকোনো উবার ট্রিপ বুকিং করার মতোই সহজ। ‘উবার রেন্টালস’ এর অপশন দেখা না গেলে, যাত্রীদের শুধুমাত্র তাদের উবার অ্যাপটি আপডেট করতে হবে।

●আপনার ট্রিপের জন্য ‘উবার রেন্টালস’ সিলেক্ট করুন

● ঘন্টাপ্রতি প্যাকেজ সিলেক্ট করুন- ২ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত পছন্দ করা যাবে
● ‘কনফার্ম উবার রেন্টালস’-এ ট্যাপ করে রাইড রিকোয়েস্ট করুন
● আপনার প্ল্যানানুযায়ী রাইড চলাকালীন ডেস্টিনেশন যুক্ত/রিমুভ করুন

উবার সম্পর্কিত তথ্য-
সচলতার মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করাই উবারের লক্ষ্য। আপনি কীভাবে বাটনের এক চাপে যাতায়াতের জন্য একটি গাড়ি পেতে পারেন? এ সমস্যার সমাধান খুঁজতে আমাদের শুরুটা হয় ২০১০ সালে। ১৫ বিলিয়নেরও বেশি ট্রিপ সম্পন্ন করার পর, এখন আমরা সেসব সার্ভিস তৈরির প্রচেষ্টায় নিয়োজিত যেগুলো একজন ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শহরের যাতায়াত ব্যবস্থা, খাদ্য এবং জিনিসপত্র আনা- নেওয়ার পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে উবার সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com