1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

নিপ্রো জেএমআই মেডিকেলের জাতীয় বিক্রয় সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৫.২৭ পিএম
  • ৩০৫ Time View

নিজস্ব প্রতিবেদক: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিক্রয় সভা ২০২৩ সম্পন্ন করেছে নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেড। সোমবার (মার্চ ১৩, ২০২৩) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত এই সভার উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক।

সোমবার সকাল থেকেই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নিপ্রো জেএমআই মেডিকেলের জাতীয় বিক্রয় সভা ২০২৩। বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে নানা উপস্থাপনার পাশাপাশি ছিল বিনোদনের ব্যবস্থাও। বিপণনের আওতা বাড়ানোর লক্ষ্যে এদিন ৫০ জন বিক্রয় প্রতিনিধির কাছে মোটরসাইকেল হস্তান্তর করা হয়। ২০২২ সালে নানা ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৩ জন কর্মীকে পুরস্কৃত করে নিপ্রো জেএমআই মেডিকেল কর্তৃপক্ষ। পাশাপাশি অধিকতর প্রশিক্ষণের জন্য জাপান ভ্রমণের সুযোগ পাওয়া ১৪ জন কর্মীর নামও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, নিপ্রো এশিয়া পিটিই লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক সেইগো সুচিয়া, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদোসহ প্রায় তিন শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, জাপানের বহুজাতিক শিল্পগ্রুপ নিপ্রো কর্পোরেশন এবং দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি কোম্পানি নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেড। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি দেশের মানুষের কাছে ন্যায্য মূল্যে উন্নত প্রযুক্তির স্বাস্থ্যসেবা সামগ্রী বিপণন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com