1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ২০২৩-২৪’ এর টাইটেল স্পন্সর সেন্ট্রু টেক্স

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭.২৭ পিএম
  • ২৫১ Time View

অষ্টম বারের মত অনুষ্ঠিত ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ২০২৩–২৪ এর টাইটেল স্পন্সর হিসেবে সম্পৃক্ত থাকবে ও প্রতিযোগিতা আয়োজনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল টুডের সাথে এক সাথে কাজ করবে সেন্ট্রু টেক্স লিমিটেড। বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্পকে আরও এগিয়ে নেয়ার লক্ষে ইন্ডাস্ট্রিতে ইনোভেটিভনেস এর চর্চাকে এগিয়ে নিতে বস্ত্র শিল্পের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ ২০২৩-২৪ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল টুডে।

মঙ্গলবার (১৩ মার্চ) সেন্ট্রু টেক্স লিমিটেড এর সম্মেলন কক্ষে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট আয়োজনে বাংলাদেশ টেক্সটাইল টুডে ও সেন্ট্রু টেক্স লিমিটেড এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল টুডে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আমিন ও সেন্ট্রু টেক্স লিমিটেড এর প্রধান অপারেটিং অফিসার নিকোলাস এন্টন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে সেন্ট্রু টেক্স লিমিটেড এবং টেক্সটাইল টুডের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তারেক আমিন বলেন যে, গতবারের প্রতিযোগিতায় টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ১০০ টি ইনোভেশন প্রজেক্ট নিয়ে কাজ করেছিল, যেখানে বিশ্ববিদ্যালয় ও শিল্পজগতের ৩০০ জন বিশেষজ্ঞ নির্বাচিত ১০০ জন ছাত্র-ছাত্রীদের সাথে মেনটর হিসেবে সম্পৃক্ত ছিলেন।

নিকোলাস এন্টন জানান যে, এই সমঝোতা স্মারক উভয়পক্ষের জন্যই ’উইন-উইন’ বিষয় হয়েছে। সেন্ট্রু টেক্স লিমিটেড সব সময় ইন্ডাস্ট্রিতে ইনোভেশন ছড়িয়ে দিতে কাজ করছে। এখন টেক্সটাইল টুডে’র মত প্ল্যাটফর্মের সাথে কাজ করতে পেরে তারা খুবই আনন্দিত।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্পের জন্য ইনোভেশন বা উদ্ভাবন এখন একটি জরুরী বিষয়ে পরিণত হয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ, ক্রয়াদেশ ঘাটতি ইত্যাদি কারণে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প এক কঠিন সময় পার করছে। খরচ কমানো এবং উৎপাদন ক্ষমতা বাড়ানো ছাড়া বিশ্ববাজারে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। ইনোভেশন বা উদ্ভাবন-ই পারে শিল্প মালিকদের উ্ৎপাদন খরচ কমিয়ে উৎপাদন ক্ষমতা বাড়াতে।

আর শিল্পের এই কঠিন সময়কে মোকাবেলা করতেই টেক্সটাইল ট্যালেন্ট হান্ট বাংলাদেশ টেক্সটাইল টুডের একটি উদ্যোগ যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল গার্মেন্টস এবং ফ্যাশনে অধ্যয়নরত আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য একটি প্রতিভা সমৃদ্ধ প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল ভবিষ্যতের বস্ত্র প্রকৌশলীদের ভবিষ্যৎ নেতৃত্বকে গবেষণার মধ্য দিয়ে আধুনিক ইনোভেশন প্রজেক্ট নিয়ে কাজ করতে উৎসাহিত করা।

২০০৮ এ এই টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা সর্বপ্রথম আয়োজন করার পর ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে সফল ভাবে সম্পন্ন হয়। ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ ২০২৩-২৪ হচ্ছে এর অষ্টম তম আয়োজন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com