1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

সিএসইর সিকিউরিটিজ আইন পরিপালন বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ২৪৭ Time View

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) যথাক্রমে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজের কমপ্লায়েন্স অফিসারদের জন্য অনলাইনে সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

গত ১২ ও ১৩ মার্চ এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন সিএসইর ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা জাহিদ উদ্দিন আহমেদ ও কঙ্কা নন্দী। এতে উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসইর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন। আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারনা দেয়া হয়।

সমাপনী বক্তব্য চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান বলেন, এ ধরনের প্রশিক্ষণ একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়মিত নতুন আইনের বিষয়ে সময়মত জ্ঞাত থাকতে সহায়তা করবে। একটি স্বচ্ছ ও বেগবান পুঁজিবাজারের জন্য যথাযথ সিকিউরিটিজ আইনের জ্ঞান অর্জন ও প্রয়োগের গুরুত্তারোপে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।

দু’দিনের অনুষ্ঠানে সিএসইর ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ভিত্তিক প্রায় শতাধিক ব্রোকারেজ হাউসের প্রায় দু’শতাধিক অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ও কমপ্লায়েন্স অফিসারেরা যোগদান করেন।

অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে তারা প্রতিনিয়ত যে সকল সমস্যার মুখোমুখি হন সেগুলির সমাধান গ্রহন করেন। অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ ও সময়োপযোগী হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত পোষণ করেন। তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত বিরতিতে আয়োজন করার জন্য সিএসইর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com