
১২ হাজার ১৬৭ কোটি টাকা ব্যয়ে আট প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৩ হাজার ৯৮ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৮ হাজার ৯১৩ কোটি টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ১৫৬ কোটি টাকা।
রোববার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved