
নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ১১ মার্চ, ২০২৩ইং শনিবার সকাল ১০.৩০মিনিটে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নির্বাচনমুখী রাজনৈতিক জোট “গণমুক্তি জোট” ঘোষণা দেওয়া হয়।
উক্ত জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের চেয়ারম্যান, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। উক্ত সভায় গণমুক্তি জোটের প্রধান উপদেষ্টা হিসাবে “উনসত্তরের গণ-অভূত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক" বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, প্রধান সমন্বয়ক হিসেবে জনাব আবু লায়েস মুন্না এবং প্রধান মুখপাত্র হিসেবে সাবেক সচিব কাসেম মাসুদ এর নাম ঘোষণা করা হয়।
সভা সঞ্চালনা করেন গণমুক্তি জোটের কো-চেয়ারম্যান প্রফেসর এ আর খান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ হারুন-অর-রশীদ, কো-চেয়ারম্যান, গণমুক্তি জোট, প্রকাশক সম্পাদক আমিনা খাতুন কো-চেয়ারম্যান, গণমুক্তি জোট এবং মোঃ আল আমিন, সমন্বয়ক গণমুক্তি জোট।
উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ-
১. ড. মোমেনা খাতুন
২. ড. ইশা মোহাম্মদ
৩. ড. মোহাম্মদ আলী
৪. ডা. প্রফেসর মোঃ ফজলুল হক
৫. প্রফেসর ড. শহীদ মন্জু
৬. আলহাজ মোহাম্মদ ফজলুল হক
৭. লেখক এ আর এম রাজু সিকদার
৮. ইঞ্জিঃ মুসফিকুর রহমান
৯. গিয়াস উদ্দিন ভূঁইয়া
১০. শেখ আব্দুন নুর
সমন্বয়ক পরিষদ সদস্যবৃন্দ-
১. মুজিবুল হক
২. মোঃ শাহজামাল আমিরুল
৩. মরিয়্যাম আমিনা
উক্ত জোটের আশু লক্ষ্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছড়ি প্রতীকে ৩০০ আসনে অংশগ্রহণ করা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved