1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজার: আমির খসরু আইপিওর প্রস্তুতি, ১৮ অক্টোবর রোড শো করবে কনফিডেন্স পাওয়ার কয়েক মাসের মধ্যে ২-৩ বিদেশি কোম্পানির আইপিও ঘোষণা: বিএসইসি চেয়ারম্যান গোপালগঞ্জে কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে বেদম মারপিট কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রেহেনা খাতুন দেশে ফেরার আকুতি গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

এমবিএলের এসএমই গ্রাহকদেরকে বিশেষ লেনদেন সুবিধা প্রদান করবে আইটিএফসি

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৬.০১ পিএম
  • ২৬১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এসএমই গ্রাহকদেরকে বৈদেশিক বাণিজ্যিক লেনদেন সুবিধা প্রদান করবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)।

সম্প্রতি রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইসলামিক ডেভেলপমেন্ট গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) এর মধ্যে এ নিয়ে একটি মাস্টার মুরাবাহা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং আইটিএফসির প্রধান পরিচালন কর্মকর্তা নাজিম নুরডালী চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংকের আইটিএফসির ট্রেড ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক আবদিহামিদ আওয়াইস আবু এবং মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মেদ এবং এসইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশন প্রধান মোহাম্মদ ইকবাল রেজওয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবিলায় আইটিএফসি ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছিলো, যার সুফল পেয়েছে বাংলাদেশও। আইটিএফসি’র সিওও নাজিম নুরডালী বলেন, মার্কেন্টাইল ব্যাংকের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন এবং এসএমই খাতে সহযোগিতার হাত বাড়াতে পেরে তারা খুব আনন্দিত। একইসাথে, এই চুক্তি ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কোন্নয়নে আইটিএফসির প্রতিশ্রুতি পূরণেও ভূমিকা রাখবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com