1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১.২৩ পিএম
  • ২৬৫ Time View

আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ বশির গ্রুপ। সোমবার (৬ মার্চ) র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ বশির গ্রুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন এবং চেয়ারম্যান মিসেস মনোয়ারা বেগমসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, ‘আমার বাবা, শেখ আকিজ উদ্দিন ছিলেন দৃঢ়, অদম্য এবং দারুণ অধ্যবসায়ী একজন মানুষ। নিরলস চেষ্টা, পরিশ্রম, সততা আর ভিন্নধর্মী চিন্তাধারাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সবার কাছে সুপরিচিত। তার কাজের মধ্য দিয়ে উন্নয়নশীল বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে তিনি তৈরি করে গেছেন সাফল্যের চেতনা। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে রেখে গেছেন তার অসাধারণ মতাদর্শ। বাবার দেখানো পথ এবং আদর্শ নিয়েই শুরু হলো আমাদের এই নতুন যাত্রা।’

আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে নিরলস কাজ করে যাবে আকিজ বশির গ্রুপ, এ আশাই প্রকাশ করেন তিনি।

আকিজ বশির গ্রুপের অধীনে রয়েছে আন্তর্জাতিক মানের সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিক্যাল বোর্ড, বিওপিপি, সিওপিপি ও পিইটিটি ফিল্ম, জুট ইন্ডাস্ট্রি, স্টিল, চা এবং মালয়শিয়াতে এমডিএফ ও এইচডিএফ ফ্লোরিং ইন্ডাস্ট্রি।

শেখ বশির উদ্দিনের নেতৃত্বে তার গড়ে তোলা দক্ষ ও অভিজ্ঞ পেশাদারদের টিমের সম্মিলিত প্রচেষ্টায় যথাযথ শিল্প মান বজায় রেখে কাজ করে যাওয়ার উদ্দেশ্যেই শুরু হলো এই পথ পরিক্রমা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com