1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ফখরুল: দেশে শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতি চলছে

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭.১৯ পিএম
  • ২১৫ Time View

বিদ্যুৎ খাতে দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে তার ঘাটতির জোগান দিতে জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে। চাল, ডাল, তেলের দাম বেড়েই চলেছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষ যখন খেতে পাচ্ছে না তখন হাওড়ে প্রধানমন্ত্রী নানা পদের খাবার দিয়ে উৎসব করছে। সাধারণ মানুষের সঙ্গে রসিকতা, তামাশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারো নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেওয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতি চলছে। বিএনপির কয়েক ধাপ আন্দোলনে এই পরিণতি থেকে দেশকে রক্ষা করতে চায়। কারণ আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখে বাংলাদেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com