1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ফখরুল: খালেদা জিয়ার রাজনীতি নির্ভর করছে স্থায়ী মুক্তির ওপর

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১০.৪৮ এএম
  • ২৯৯ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থায়ী মুক্তির ওপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার রাজনীতি করা না করা। দেশের চলমান অর্থনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করেন তিনি। বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে অংশ নেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা।

দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবেন কি না- গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিষয়টি নির্ভর করছে বেগম জিয়ার স্থায়ী মুক্তির ওপর। তিনি যদি মুক্তি পান তাহলে সক্রিয় হবেন।

এ সময় সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, চলমান অর্থনৈতিক সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাই দায়ী।

এদিন বিকেলে সিলেট ও খুলনা বিভাগের সাবেক ও বর্তমান দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো হবে।

এর আগে সকালে যুবদলের নতুন কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com