1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারের আইন প্রতিপালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.১৭ পিএম
  • ১৬৫ Time View

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য দু’দিন ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এ প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিরিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে (রয়াল টিউলিপ) স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানিগুলোর আইন-কানুন প্রতিপালন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কমিশনার অধ্যাপক ড শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. রুমানা ইসলামসহ বিএসইসি, বিএএসএম ও স্টক এক্সচেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তার স্বাগত বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কর্মক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরে সর্বক্ষেত্রে এর পরিপালনের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো যদি যথাযথভাবে কমপ্লায়েন্স মেনে চলে তবে এর সাথে সংশ্লিষ্ট সকলে সুফল ভোগ করবে। অন্যথায়, নন-কমপ্লায়েন্সের কারণে পরিবেশ নষ্ট হবে এবং তা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত থাকেন তাদের সবাইকে নিয়ম ভঙ্গ করতে বাধ্য করবে।

তিনি আশা ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণ কর্মশালাটি, অনুষ্ঠানে উপস্থিত সকলকে নতুন করে কাজ করতে উৎসাহ উদ্দীপনা যোগাবে।

অনুষ্ঠানে বিভিন্ন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক ব্যবস্থাপনা পরিচালক, চিফ ফ্যাইনান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সেক্রেটারিরা অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএএসএম এর ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী উপস্থিত সকলকে অনুষ্ঠানটি সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিবাদন জানান। তিনি আশা পোষণ করে বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে যাবতীয় বিধি-বিধান মেনে স্ব-স্ব কর্মক্ষেত্রে যথাযথভাবে তা প্রয়োগ করবেন। অদূর ভবিষ্যতে এ ধরনের আরো অনুষ্ঠান তাদের আইনের যথাযথ ব্যাখ্যা প্রদানে ও সঠিকভাবে তা পালনে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com