
নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলার কাশিপুরে মৃত ব্যক্তির কংকাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে এ চুরির ঘটনা ঘটে।
রোববার রাতে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হেলালউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওইদিন বিকেলে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একই সঙ্গে পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, কাশিপুরের হাওলাদার বাড়ির মৃত আব্দুস ছত্তার হাওলাদারের কঙ্কাল চুরি হয়েছে। ২০১৭ সালে ৬৩ বছর বয়সে ওই ব্যক্তি মারা গিয়েছেন।
ওইদিন পাশের আরেকটি কবর খোঁড়া হয়েছিল। কিন্তু কঙ্কাল বের করতে পারেনি। স্থানীয়দের বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান এসআই রিয়াজ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved