1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘বইয়ের জন্য অনুদান’ আইকন

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.২৫ এএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিবেদক: এখন বিকাশ অ্যাপের সাজেশন বক্স এর ‘বইয়ের জন্য অনুদান’ আইকন থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বইয়ের জন্য সরাসরি ‘প্রথম আলো ট্রাস্ট’ ফান্ডে অনুদান দিতে পারছেন গ্রাহক।

আরও সহজে, বাড়তি কোনো সময় ছাড়াই এই অনন্য উদ্যোগে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সম্প্রতি বিকাশ অ্যাপে নতুন করে ‘বইয়ের জন্য অনুদান’ আইকন যুক্ত করা হয়েছে।

অমর একুশে বইমেলায় বই সংগ্রহের পাশাপাশি অ্যাপ থেকেও বই অনুদানের উদ্যোগ নিয়েছে বিকাশ। গ্রাহকদের দেওয়া অনুদানের অর্থে বই কিনে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে বিতরণ করা হবে।

নতুন এই সংযোজনের ফলে, যেসব মানুষের ইচ্ছা থাকলেও সময় ও সুযোগের অভাবে সরাসরি মেলায় এসে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই অনুদান দিতে পারছেন না, তারা খুব সহজে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে এখন বইয়ের জন্য অনুদান দিতে পারছেন।

বিকাশ অ্যাপ থেকে এসব শিশুদের জন্য বই এর জন্য অনুদান দেওয়া খুবই সহজ। প্রথমে অ্যাপে লগইন করে ‘অন্যান্য সেবা’ থেকে ‘ডোনেশন’ বাটনে ক্লিক করতে হবে। অথবা সাজেশন বক্স থেকেও সরাসরি ‘বইয়ের জন্য অনুদান’ আইকনে এ ক্লিক করে অনুদানের অ্যামাউন্ট ও রেফারেন্স দিয়ে ‘কনফার্ম পেমেন্ট’ এ ক্লিক করে প্রয়োজনীয় পিন দিয়ে সম্পন্ন করা যাবে বইয়ের জন্য অনুদান।

এখান থেকে প্রথম আলো ট্রাস্টের ফান্ডে জমা হওয়া টাকাগুলো দিয়ে মেলা শেষে বই কিনে বিতরণ করা হবে। গত তিনটি বইমেলার ধারাবাহিকতায় এবারো মেলায় আসা দর্শনার্থী-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করছে বিকাশ। সংগৃহীত বইয়ের সাথে, বিকাশের পক্ষ থেকে দেওয়া বই এবং অনুদানের অর্থে কেনা বই মিলিয়ে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমেই সারাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, পাঠাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোতে বিতরণ করা হবে।

গত তিন বছরে এই উদ্যোগের মাধ্যমে ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করেছে বিকাশ। মেলা প্রাঙ্গণের বুথে এসে নতুন পুরাতন সব ধরনের বই দিতে পারছেন আগ্রহীরা। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গিয়েও বই দিয়ে আসতে পারছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com