1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

জাতীয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী চায় আ.লীগ

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.০৩ পিএম
  • ২০৪ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘আমরা চাই আগামী জাতীয় নির্বাচন শক্ত ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। নির্বাচনে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী চাই আমরা।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষাঙ্গনসহ সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়। স্কুল-কলেজসহ সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দৃশ্যমান বিল্ডিং ও ডিজিটাল ল্যাব শেখ হাসিনার সরকারই করেছে।

তিনি বলেন, ‘আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে একটা নির্বাচন হবে। আমরা চাই সেটা শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আপনারা ম্যান্ডেট দিন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।

বেলা সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু প্রমুখ।

এ ছাড়া কলেজের সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। ওইদিন সাংস্কৃতিক সন্ধ্যায় কলেজ চত্বরে দেশের বরেণ্য শিল্পীরা উপস্থিত থেকে গান পরিবেশন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com