
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের দণ্ড দুই বছরের বেশি হওয়ায় তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
রোববার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন পর্যবেক্ষণে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত 'ইলেকশন মনিটরিং ফোরামের’ সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। মতবিনিময় শেষে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘প্রশ্নই ওঠে না, তাদের (খালেদা ও তারেক) কোনোভাবেই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তবে দল নির্বাচন করতে পারবে।’
মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রকে প্রতিহত করতে গিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচনী ভীতি পেয়ে বসেছে বিএনপিকে।
নির্বাচনে সরকার বিএনপিসহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার শুধু নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।
আগামী নির্বাচনে জনগণ নির্বাচন পর্যবেক্ষণ করবে। জনগণই আগামী দিনের সরকার নির্বাচন করবে বলেও জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved