
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ডিআরইউতে আয়োজিত পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ ব্যক্তিদের স্মরণে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসবে, ততক্ষণ কোনো নির্বাচন করতে দেয়া হবে না।’
বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের সঙ্গে রাজপথেই ফায়সালা হবে, আমরা ঐক্যবদ্ধ, ইতোমধ্যে রাজপথে নেমেছি।
তিনি বলেন, আমাদের অস্তিত্ব সংকটে, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই সরকারের মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন। জনগণের চোখের ভাষা পড়ুন, তারা এ সরকারের পরিবর্তন চায়; সমমনা বাকি রাজনৈতিক দলগুলোকে বিএনপির সঙ্গে একসাথে আন্দোলনে নামার আহ্বান জানান।
আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যখনই তারা সরকারে এসেছে বেআইনিভাবে আসুক আর যেভাবে আসুক আবার জবরদখলভাবে আসুক তখনই এদেশের বড় ক্ষতি হয়েছে। ১৯৭২ সালে এবং ১৯৭৫ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল; ঠিক তখন একই কায়দায় আওয়ামী লীগ এদেশের সর্বনাশ করেছে।
তারা দেশের সংবিধানকে ছিন্নভিন্ন করেছে। এদেশের মানুষ যে কারণে যুদ্ধ করেছিল গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের ভাবধারা ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল, সেদিনও তাদের দুঃশাসনের কারণে সেসময় দুর্ভিক্ষ হয়েছিল। সে সময় তারা এ রাষ্ট্রকে একটা নতজানু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল, এখনও করছে, বলেন তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved