1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

শিল্প সচিবের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৫৩ পিএম
  • ১৮০ Time View

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএমএবি) প্রেসিডেন্ট মোঃ আবদুর রহমান খান এফসিএমএ’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বুধবার (ফেব্রুয়ারি ২২) তার কার্যালয়েই সাক্ষাৎ কর্যক্রমটি সম্পন্ন হয়।

আইসিএমএবি প্রেসিডেন্ট দেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং কর্মদক্ষতা মূল্যায়নে কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা সম্পর্কে সচিবকে অবহিত করেন। পেশাগত বিষয়াদি আলোচনার পাশাপাশি আইসিএমএবি’র প্রেসিডেন্ট বলেন, দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের স্বার্থে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলোতে কস্ট অডিট বাস্তবায়িত হলে পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পাবে,যার সুবিধা ভোক্তারা পাবে। তাছাড়া কস্ট অডিট সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত সরকারি সিদ্ধান্তের আলোকে সরকারি বিভিন্ন শিল্প কারখানায় কস্ট অডিট বাস্তবায়ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সচিব সরকারি সিদ্ধান্ত মোতাবেক ক্রমান্বয়ে কস্ট অডিট বাস্তবায়নের ব্যাপারে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং আইসিএমএবি’র সঙ্গে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণের লক্ষ্যে যথাযথ গুরুত্ব আরোপ করেন।

প্রতিনিধিদলে ট্রেজারার মোঃ আখতারুজ্জামান এফসিএমএ, কাউন্সিল মেম্বার এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com