
নিজস্ব প্রতিবেদকঃ ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিন্দুমাত্র চেষ্টা হবে বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা “অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিন্দুমাত্র চেষ্টা হবে বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা"।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে কুদস গ্লোবাল উইক বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
উক্ত সেমিনারে ছিলেনঃ প্রধান অতিধি- মেজর জেনারেল অব সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)। বিশেষ অতিথি- শায়েখ উসমান গনি (সহকারি অধ্যাপক, আহসানিয়া মিশন)। মূল প্রবদ্ধ উপস্থাপন- লেখক আসাদ পারভেজ (গবেষক)।
সেমিনারে বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধকালীন সময়েই ইসরাইল সরকার মুজিবনগর সরকারের সমর্থন নেয়ার চেষ্টা চালায়। তারা নানাবিধ সহযোগীতা দানের চেষ্টা করলেও ফিলিস্তিনের জনগণের ন্যায়ানুগ অধিকারের প্রতি সমর্থন জানিয়ে মুজিবনগর সরকার তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেছিল। তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করে। ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময়ও বঙ্গবন্ধু আরব বিশ্বের পক্ষে সমর্থন করেন। এ যুদ্ধে বাংলাদেশ তার সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেন। বঙ্গবন্ধুর নির্দেশে আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে ১ লাখ পাউন্ড চা, ২৮ সদস্যের মেডিকেল টিমসহ একটি স্বেচ্ছাসেবী বাহিনী পাঠানো হয়। বঙ্গবন্ধুর এ অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিলিস্তিনের হেবরন শহরে বঙ্গবন্ধুর নামে একটি রাস্তাও আছে।
বক্তারা বলেন, বাংলাদেশের পাসপোর্টে সব সময়েই লেখা থাকতো, ইসরাইল ব্যতিত সকল রাষ্ট্রের এ পাসপোর্ট কার্যকর। কিন্তু হঠাৎ করে ২০২১ সালে বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে এই কাথাটি বাদ দেয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষের সমর্থকরা হতবাক হয়েছে। বক্তারা বলেন, "আমরা মনে করি, অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিন্দুমাত্র চেষ্টা বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতার সামিল হবে।
সেমিনারে বক্তারা আরো বলেন, বাইতুল মোকাদ্দাস মুসলমানদের তৃতীয় বৃহত্তম পবিত্র ইবাদতের স্থান হিসেবে হাজার বছর ধরে বিশ্বসমাদৃত হয়ে আছে কিন্তু হঠাৎ বাংলাদেশে এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুরা জেরুজালেমকে হিন্দুদের মন্দির দাবী করে এক সাম্প্রদায়িক বিশৃংখলা সৃষ্টির ষড়যন্ত্র করছে গত ২৫ জানুয়ারী ২০২২ কক্সবাজারে একটি সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক জেরুজালেমকে হিন্দুদের মন্দির দাবী করে সেগুলোকে পুনরুদ্ধারের আহবান জানান। এটি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবী করে সরকার ও প্রশাসনকে সজাগ হওয়ার আহবান জানান।
এ ছাড়াও মুসলমাদের তৃতীয় পবিত্রতম স্থান বাইতুল মোকাদ্দাসকে ফিলিস্তিনের সম্পদ ও অধিকার মর্মে বাংলাদেশের সকল শিক্ষাকার্যক্রমে ইতিহাস পাঠ্য করার জোর দাবী জানান।
সন্ত্রাসী ইজুরায়েলের সাথে সখ্যতা বনাম বিশ্ব মানবতার নিরব কান্না" শীর্ষক এ সভায় উপস্থিত ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অব মেজর জেনারে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক, জোনায়েদ সাকী, মাওলানা ইজহারুল হক, মাওলানা শাইখ উসমান গনী সালেহী, আসাদ পারভেজ ড. রবিউল হাসান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ মাওলানা সৈয়দ শামসুল হুদা মাওলানা মাহদী হাসান সিদ্দিকী, মাওলানা হোসাইন রেজা প্রমূখ।
উল্লেখ্য, ২০২০ সাল এ প্যালেস্টাইন স্কলারস ফোরাম এর আহবানে আরবী রজব মাসের সর্বশেষ সপ্তাহকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কুদস সপ্তাহ হিসেবে গ্রহন করা হয়েছে বাংলাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে কুদস সপ্তাহ পালিত হয়ে আসছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved