
বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে সফররত দক্ষিণ সুদানের দুই মন্ত্রীসহ ৭ সদস্যের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র কারখানা পরিদর্শনে এসে দক্ষিণ সুদানের প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানায়।
সাত সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন দ. সুদানের প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল চোল থন বালোক, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’র মহাপরিচালক লিও ওকাহি লোলে, জয়েন্ট বর্ডার ভেরিফিকেশন অ্যান্ড মনিটরিং মেকানিজমের মেজর জেনারেল মাউ মানাসে মালেক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মায়োম আলিয়ার, পররাষ্ট্র উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ডিং ডেং এবং প্রতিরক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মনিলাক মনিজক রিয়াক।
অতিথিদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, আফ্রিকায় নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা-পরিচালক মো. তরিকুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রারেয়া বেগম, বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আলিম তরফদার ও মো. শামীম কামাল, লে. ক. মো. শাহরিয়ার মোর্শেদ প্রমূখ।
প্রতিনিধিদলের প্রধান দেং দাউ দেং মালেক বলেন, বিশ্ব বাজারে ওয়ালটন খুব সুপরিচিত। তাই ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক ও বাণিজ্য সম্ভাবনার ক্ষেত্রগুলো খুঁজে বের করার লক্ষ্যে কারখানা পরিদর্শনের এই উদ্যোগ। পূর্ব-মধ্য আফ্রিকার দেশগুলোতে যেমন- ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাজারে প্রবেশদ্বার হিসেবে কাজ করবে দক্ষিণ সুদান। সেজন্য ওয়ালটনের মত বিশ্বের কয়েকটি বড় বড় প্রতিষ্ঠানকে দক্ষিণ সুদানের সঙ্গে ব্যবসায়িক ও বাণিজ্য সম্পর্ক স্থাপনের আহবান জানাচ্ছি। এক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved