1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ইসলামী ব্যাংকের পিসিআইডিএসএস সার্টিফিকেট লাভ

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২৩ পিএম
  • ২৮৩ Time View

গ্রাহকদের সর্বোচ্চ ডেটা সুরক্ষা নিশ্চিত করায় ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআইডিএসএস) ভার্সন ৩.২.১’ সার্টিফিকেট অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী পিসিআইডিএসএস’র সার্টিফিকেট অর্গানাইজেশন ‘কন্ট্রোল কেস’র প্রেসিডেন্ট সুরেশ দাদলানির হাত থেকে এ সার্টিফিকেট গ্রহণ করেন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এস এম মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

পিসিআইডিএসএস’র নীতিমালা অনুযায়ী উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা, নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে ইসলামী ব্যাংক এ সনদ অর্জন করেছে। অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা ও একইসঙ্গে কার্ডের লেনদেন বেড়ে যাওয়ায় কার্ড ইস্যুকারী, ব্যবহারকারী এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে পিসিআইডিএসএস নীতিমালা তৈরি করা হয়েছিল। পিসিআইডিএসএস’র এ সনদ আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতার একটি স্বীকৃতি যারা কার্ডের ডেটা গ্রহণ, সংরক্ষণ কিংবা স্থানান্তর নিয়ে কাজ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com