বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল

অপোর ফোল্ডেবল স্মার্টফোন ফাইন্ড এন২ ফ্লিপ উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল স্মার্ট প্রযুক্তি কোম্পানি অপো বৈশ্বিকবাজারে নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন অপো ফাইন্ড এন২ ফ্লিপ। ডিভাইসটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল স্মার্টফোন। উল্লেখ্য, অপো উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল গ্লোবাল পার্টনার।

অপো’র গ্লোবাল মার্কেটিং ডিভিশনের প্রেসিডেন্ট উইলিয়াম লিউ বলেন, “আমরা বিশ্ব বাজারে আমাদের নতুন স্মার্টফোন ফাইন্ড এন২ ফ্লিপ নিয়ে আসতে পেরে আনন্দিত। উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল স্মার্টফোন অপো ফাইন্ড এন২ ফ্লিপ ফুটবল প্রেমীদের জন্য উপযুক্ত ডিভাইস, কারণ এই ফোন দিয়ে তারা তাদের প্রিয় ফুটবল ম্যাচ উপভোগ এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তের প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।”

অংশীদারিত্বের অংশ হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল ফটোগ্রাফাররা এই ফোন ব্যবহার করে ম্যাচ চলাকালীন সাইডলাইনের খুব কাছ থেকে অনুপ্রেরণামূলক ও উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করবেন।

সেরা ছবিগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ওয়েবসাইটে অপো গ্যালারিতে এবং অপো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ল্যান্ডিং পেজে শেয়ার করা হবে।

ফাইন্ড এন২ ফ্লিপ উন্মোচন উপলক্ষে ব্যবহারকারীদের জন্য থাকছে সারপ্রাইজ। যেসব গ্রাহকরা ফোনটি কিনবেন তারা অপো ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের পক্ষ থেকে পাবেন এক্সক্লুসিভ গিফট এবং র‌্যাফেল ড্র’তে অংশগ্রহণের মাধ্যমে ২০২২-২৩ সিজনের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট জেতার সুযোগ পাবেন।

প্রথম চীনা ব্র্যান্ড হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সাথে অংশীদারিত্ব করেছে অপো। এই অংশীদারিত্বের আওতায় অপো উদ্ভাবনী ডিভাইস ও প্রযুক্তির মাধ্যমে খেলাধুলার প্রতি ভক্তদের আরও আগ্রহী করে তুলতে এবং অনুপ্রেরণা জোগাতে উয়েফা কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ২০২২-২৩ ও ২০২৩-২৪ সিজনে চ্যাম্পিয়নস লিগ চলাকালীন ফুটবল প্রেমীদের সকল ম্যাচ উপভোগ করতে এবং জাদুকরী মুহূর্তগুলো ক্যাপচার ও শেয়ার করতে অনুপ্রাণিত করবে।

অপো ফাইন্ড এন২ ফ্লিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন- https://www.oppo.com/en/smartphones/series-find-n/find-n2-flip/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS