1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

চট্টগ্রামের হজ এজেন্সি মালিকদের সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.২৮ পিএম
  • ২০৩ Time View

হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে হজ এজেন্সি মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সহ-সভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল শরী’আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মো. সোহেল। এছাড়াও হজ এজেন্সি মালিকগণ ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের হজযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, ধর্মপ্রাণ মানুষের আজন্ম লালিত স্বপ্ন হচ্ছে হজ ও ওমরাহ পালন করা। হজ ও ওমরাহ যাত্রীদের এই স্বপ্ন পূরণে আমাদের ব্যাংক সবসময় সবধরনের সেবা প্রদানে সচেষ্ট আছে। হাবকে হজ কার্ড, ইসলামী ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরণের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সার্বিক সহযোগিতা করতে হাব ও সোশ্যাল ইসলামী ব্যাংক একসাথে কাজ করবে। সভায় হজ এজেন্সির মালিকবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com