1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ম্যানেজার্স কনফারেন্স

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ২২৩ Time View

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, রিটেল সেলস ও কার্ড ডিভিশনের বার্ষিক ম্যানেজার্স করফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে করফারেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতারসহ সকল এরিয়া ম্যানেজার ও ক্লাস্টার হেড, শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, রিটেল সেলস এবং কার্ড ডিভিশনের প্রধানরা করফারেন্সে উপস্থিত ছিলেন এবং তাদের সার্বিক পারফম্যান্স প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

এছাড়াও ব্যাংকের সিনিয়ার ম্যানেজমেন্ট টিম ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা করফারেন্সে উপস্থিত ছিলেন।

করফারেন্সে ব্যাংকের সকল শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ও কার্ড ডিভিশন এর ২০২২ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং এক্ষেত্রে টপ পারফরমারদের পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও ২০২৩ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জনের ওপর পর্যালোচনা করা হয় এবং লক্ষ্যমাত্রা অর্জনের কৌশলের ওপর আলোকপাত করে, সে লক্ষ্যে গৃহীত কর্মপদক্ষেপগুলো উপস্থাপন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ন্ত্রক সংস্থা থেকে নির্দেশিকাসমূহ মেনে চলা, পরিষেবাতে দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানান।

তিনি বিশেষভাবে গুরুত্ব দেন শেয়ারহোল্ডারদের বিনিয়াগের রির্টান নিশ্চিতের ওপর যেহেতু ব্যাংক ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হচ্ছে। সম্পদের গুণগতমান বজায় রাখা এবং নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করার বিষয়েও তিনি সবাইকে নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com