1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের পেশাদার কর্মজীবন শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩১ পিএম
  • ২৩৩ Time View

ইয়াং লিডার গ্রুমিং-এর এক বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। ইয়াং লিডারস প্রোগ্রামের অধীনে নিয়োগকৃত নতুন ব্যাচের কর্মকর্তাদের এক বছরের নিবিড় প্রশিক্ষণের পর স্থায়ী চাকরির নিয়োগ দিয়ে বিভিন্ন বিভাগে নিযুক্ত করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি এ প্রোগ্রামের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসাবে ৭ হাজার ৮০০ জন কর্মকর্তাসহ ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানদের মধ্যে অন্যতম। প্রতি বছর একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ব্যাংক সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন স্নাতকদের নিয়োগ দেয়।

ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “আমরা মনে করি, আমাদের কর্মীরা আমাদের সবচেয়ে মূল্যবান পুঁজি। তাই তাদের অগ্রাধিকারও আমাদের কাছে সর্বোচ্চ। একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তাদের উন্নয়নে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করে এবং তাদের ক্যারিয়ারের পথে অগ্রসর হতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, “কর্মকর্তাদের কর্মীদের খেয়াল রাখার নানা কল্যাণমূখী উদ্যোগ, কাজের পরিবেশ, নৈতিকতা, স্বচ্ছতা, ব্র্যান্ড ভ্যালু এবং কর্পোরেট সুশাসনের জন্য আমাদের দেশের তরুণদের পছন্দের নিয়োগকর্তায় পরিণত হয়েছে ব্র্যাক ব্যাংক। নিবিড় প্রশিক্ষণ এবং ক্যারিয়ারে ফাস্ট-ট্র্যাক অগ্রগতি প্রদানের মাধ্যমে আমাদের ইয়াং লিডারস প্রোগ্রাম ব্যাংকিং শিল্পে সর্বোত্তম। ব্র্যাক ব্যাংক-এর অনুকূল পরিবেশে ইয়াং লিডাররা তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পান এবং একই সাথে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com