1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

পূবালী ব্যাংকে নতুন তিন উপ-ব্যবস্থাপনা পরিচালক

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২৬ পিএম
  • ২৩৬ Time View

পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান’কে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছেন।

আহমদ এনায়েত মনজুর-
উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতির পূর্বে আহমদ এনায়েত মনজুর মহাব্যবস্থাপক পদে ব্যাংকটির মানব সম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। মনজুর ১৯৯০ সালে প্রবেশনারি অফিসার হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যবস্থাপক, একাধিক অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকিং পেশার আধুনিক ধারণার সাথে সম্পৃক্ত বিভিন্ন সফট্ স্কিল বিষয়ে ব্যাংকের নিজস্ব ট্রেইনিং ইন্সটিটিউটের পাশাপাশি দেশে কার্যরত অন্যান্য ব্যাংকের ট্রেইনিং একাডেমি এবং দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) রিসোর্স পার্সন হিসেবে ভূমিকা পালন করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ হতে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন।

মো. শাহনেওয়াজ খান-
উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতির পূর্বে মো. শাহনেওয়াজ খান মহাব্যবস্থাপক পদে ব্যাংকটির ঋণ মঞ্জুরী বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। শাহনেওয়াজ ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান ও বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। শাহনেওয়াজ দেশে বিদেশে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

মোহাম্মদ আনিসুজ্জামান-
উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতির পূর্বে মোহাম্মদ আনিসুজ্জামান মহাব্যবস্থাপক পদে ব্যাংকটির প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। আনিসুজ্জামান ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকটির একাধিক কর্পোরেট শাখা ব্যবস্থাপকসহ, অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ হতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। আনিসুজ্জামান দেশে বিদেশে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com