1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

লাফার্জহোলসিম বাংলাদেশের নতুন প্রধান নির্বাহি ইকবাল চৌধুরী

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১২ পিএম
  • ২৩৪ Time View

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইকবাল চৌধুরী।

গতকাল (১৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

ইকবাল চৌধুরী, কোম্পানির প্রাক্তন প্রধান নির্বাহি রাজেশ সুরানা’র স্থলাভিষক্ত হবেন যিনি বিগত সাত বছর অত্যন্ত সফলতার সাথে এই কোম্পানি পরিচালনা করেছেন। রাজেশ সুরানা হোলসিম গ্রুপে পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের এরিয়া ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

ইকবাল চৌধুরী প্রথম বাংলাদেশী হিসেবে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহি হিসেবে দায়িত্ব পেলেন। তিনি বিভিন্ন স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে ২২ বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক এবং আর্থিক বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৭ সালে লাফার্জহোলসিম বাংলাদেশ এ চীফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগ দেন এবং সম্প্রতি চীফ অপারেটিং অফিসার হিসেবে পুনঃনিয়োগ পান।

লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভাপতি ক্রিস্টফ হ্যাসিগ বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে ইকবাল লাফার্জহোলসিম বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন। পরিচালনা পর্ষদ বিশ্বাস করে ইকবালের যোগ্য নেতৃত্বে লাফার্জহোলসিম বাংলাদেশ এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং উদ্ভাবনী ও টেকসই নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি হিসেবে নিজেদের শীর্ষস্থানে প্রতিষ্ঠিত করবে।”

ইকবাল লাফার্জহোলসিম বাংলাদেশ এ যোগদানের পূর্বে ম্যারিকো বাংলাদেশ এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার এর দায়িত্ব পালন করেন যেখানে তিনি সর্বমোট ১১ বছর কর্মরত ছিলেন। এছাড়া তিনি বার্জার পেইন্টস এবং এভেরি ডেনিসন এ কাজ করেছেন। তিনি ফিন্যান্স এ এমবিএ করেছেন এবং ইন্সটিটিউট অব চার্টাড সেক্রেটারিজ (আইসিএসবি) এর একজন ফেলো সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com